জাতীয় সংসদের স্পিকারও নিয়েছেন করোনার ভ্যাক্সিন

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদের মেডিকেল সেন্টারে রোববার (১৪ ফেব্রুয়ারি) তিনি টিকা নেন।

টিকা নেওয়ার বিষয়ে স্পিকার জানান, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবারই এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।

টিকা গ্রহণের সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতোপূর্বে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারাও নিয়েছেন করোনার ভ্যাক্সিন। ক্রমেই মানুষের করোনা ভ্যাকসিন নিয়ে যে দ্বিধা ছিল তা দূর হচ্ছে। আগের চেয়ে মানুষ ভ্যাকসিন গ্রহণে আগ্রহ দেখাচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর