বার্তা বাজারের প্রতিনিধি লোকমানের জানাযা সম্পূর্ণ

সড়ক দূর্ঘটনায় নিহত জাতীয় নিউজ পোর্টাল বার্তা বাজারের যশোর প্রতিনিধি লোকমান হোসেন রানা (৩৩)-এর জানাযা সম্পূর্ণ হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) যোহরের নামাজের পর বেনাপোল কাগজপুকুর প্রাইমারী স্কুল মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে কাগজপুকুর কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযায় বিভিন্নস্তরের হাজার হাজার মানুষ, সাংবাদিক, সিএন্ডএফ ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, শনিবার বিকালে বেনাপোল বন্দরের রপ্তানি টার্মিনালের বিপরীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন লোকমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ বুরুজবাগান হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় যশোর সদর হাসপাতালে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর আহত লোকমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় আনার পথে মানিকগঞ্জের কাছে তিনি মারা যান।

নিহত লোকমান ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তার দু’টো সন্তান রয়েছে।

লোকমানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বার্তা বাজারের প্রকাশক ও সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী এবং বার্তা বাজার পরিবার। তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর