ভোট কেন্দ্র দখল, গোলাগুলি, হত্যা ও নানা অনিয়মের অভিযোগের মধ্যেই শেষ হয়েছে চতুর্থ ধাপে ৫৫ পৌরসভার ভোটগ্রহণ। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
আগের তিন দফার চেয়ে এবারই দেশের পৌরসভাগুলোতে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মাঝে চট্টগ্রামের পটিয়ায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে।
৫৫ পৌরসভার নির্বাচনে বিভিন্ন জায়গায় সংঘর্ষের মাঝে নোয়াখালীর সোনাইমুড়ীতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এই পৌরসভায় একটি কেন্দ্রে বন্ধ হয়েছে ভোটগ্রহণ। এছাড়া উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও এবং লালমনিরহাট পৌরসভায় ভোট কেন্দ্র সংলগ্ন এলাকায় ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এসব পৌরসভায় বিহিরাগত লোকজন প্রভাব বিস্তার করে ভোটারদের হাতের ছাপ রেখে বের করে ভোট ছিনতাই করেছেন।
এ ধাপে ২৫ পৌরসভায় ব্যালট পেপারে ভোট হয়েছে আর ৩০ পৌরসভায় হয়েছে ইভিএমে ভোট।
বার্তাবাজার/এসজে