বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একতা ব্লাড ব্যাংক ফাউন্ডেশন নামের স্বেচ্ছসেবী সংগঠন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার দেবহাটায় সকাল ১০টায় একতা ফাউন্ডেশন পরিবারের আয়োজনে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব “কুরাআন মাজীদ” বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান (সবুজ), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গাজী।
সংগঠনের সাধারণ সম্পাদক রাজু ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন একতা ফাউন্ডেশনের মিজানুর রহমান, আহসানুল্লাহসহ সকল সদস্যরা।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/হৃ.আর