সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের ভোট গ্রহন বন্ধ

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ১টার দিকে পৌরসভা ৮নং ওয়ার্ডের কাঁঠালীয়া কেন্দ্রের ভোট বন্ধ ঘোষণা করা হয়।

জাল ভোটসহ নানান অনিয়মের অভিযোগে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম এই কেন্দ্রের ভোট গ্রহণ পুরোপুরি বন্ধ ঘোষণা করেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে বার্তা বাজারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম জানান, অনিয়মের অভিযোগে সোনাইমুড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কেন্দ্রের ভোট বন্ধ করে কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি সরিয়ে নেওয়া হয়েছে।

বুরহান উদ্দিন মুজাক্কির/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর