জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র করে বর্তমান সরকার আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খনদকার মোশাররফ হোসেন। জিয়াউর রহমান প্রথম সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খন্দকার মোশাররফ বলেন, জিয়াউর রহমানকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোক্রমে লেখা সম্ভব হবে না।আজকে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন। ইতিহাস যারা লেখেবেন সত্যকে মেনে নিয়ে লেখবেন। এদেশে ২৫ মার্চের আগে স্বাধিকারের আন্দোলন হয়েছে, স্বায়েত্বশাসনের আন্দোলন হয়েছে, পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার আন্দালন হয়েছে কিন্তু জিয়াউর রহমানই সশ্বস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন।
তিনি আরও বলেন, আগুন নিয়ে খেলছেন। আপনাদের হাত পুড়ে যাবে, ছাঁই হয়ে যাবে। এই খেতাব কেউ দেয় নাই, এই খেতাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ যারা খেতাব পেয়েছেন তারা প্রত্যেকে অর্জন করেছেন। এই খেতাবের ওপরে হাত দেয়ার কোনো অধিকার কারো নেই।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজকে দেখে বাংলাদেশে সুশাসনের অভাব, বিচারহীনতা, আজকে গণতন্ত্র নাই, অর্থনীতিতে লুটপাট, ব্যাংকগুলো লুটপাট হচ্ছে, রিজার্ভ ডাকাতি হচ্ছে, শেয়ারবাজার লুট হচ্ছে। একটি জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে তারা কোনো ভালো কাজ করেছে এবং ন্যায়ের কাজ করেছে, কোনো সত্য প্রতিষ্ঠা করেছে। তাদের এই দুর্গন্ধ বাংলাদেশে শুধু নয়, বিদেশে ছড়িয়ে পড়েছে।
বার্তাবাজার/এসজে