রায়পুর সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি মুরাদ-সম্পাদক জহির

লক্ষ্মীপুর রায়পুর উপজেলার জনপ্রিয় সংবাদ কর্মীদের সংগঠন’ রায়পুর সাংবাদিক ইউনিয়ন ‘ এর ২০২১-২২ এক বছর মেয়াদী বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সম্পর্ন। সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৩ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক লাখোকন্ঠ ও ডেইলি অবজারভার এর করেসপন্ডেন্ট মোহাম্মদ ওয়াহিদুর রহমান মুরাদ ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি জহির হোসেন।

রায়পুর সাংবাদিক ইউনিয়ন’র বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন এবং প্রচার ও প্রকাশনা পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৭ জন ভোটারের উপস্থিতিতে এই ভোট উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার মোঃআজম খান ৬ ভোট পেয়েছেন প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি মোহাম্মদ ওয়াহিদুর রহমান মুরাদ, তিনি ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার জহির খান পেয়েছেন ১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক দ্যা ঢাকা টাইমস এর ফারুক হোসেন পেয়েছেন ৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক লক্ষ্মীপুর আলো পত্রিকার শাহাদাৎ হোসেন শিমুল পেয়েছেন ১২ ভোট তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেইলি সময় নিউজ এর শাহ আজিজ পেয়েছেন ৫ ভোট। দৈনিক স্বদেশ প্রতিদিন এর জামাল হোসেন পেয়েছেন ১০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক প্রভাতী খবর এর মাহাবুব হোসেন রনি পেয়েছেন ৭ ভোট, দৈনিক গণমুক্তির রিদয় হোসেন পেয়েছেন ৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক কালের প্রবাহের নুরউদ্দিন জাবেদ ৭ ভোট।

নির্বাচনকালীন দায়িত্বে থাকা আহবায়ক কমিটির আহবায়ক ফারুক হোসেন, আজম খান এবং তুহিন চৌধুরীর সমন্বয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্বাচনের পূর্নাংগ ফলাফল ঘোষণা করেন রায়পুর থানার ওসি আব্দুল জলিল, নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষাগুরু বাবু শংকর কুমার মজুমদার, সহকারি নির্বাচন কমিশনার ছিলেন রায়পুর পর্যবেক্ষণ এর দায়িত্ব ছিলেন রায়পুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন, পর্যবেক্ষক এর দায়িত্বে ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধা, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, সাংবাদিক সোহেল আলম, সাংবাদিক হারুনুর রশিদ, সাংবাদিক ইউছুপ আলী, সাংবাদিক নাইম হোসেন সহ বিভিন্ন ক্লাবের সদস্য বৃন্দ।

নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সাবেক একাধিকবার নির্বাচিত সভাপতি প্রবীণ সাংবাদিক হারুনুর রশিদ, গাজী কমপ্লেক্স এর কর্নধর গাজী কামাল, গাজী কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক নুর উদ্দিন শিবলু ভাট, ছাত্রলীগের সভাপতি কাউছার হোসেন সহ অনেকেই অফিসে এসে এবং সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত কমিটির সভাপতি ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকা ও ডেইলি অবজারভার পত্রিকার করেসপন্ডেন্ট মোহাম্মদ ওয়াহিদুর রহমান মুরাদ জয়ী হওয়ার পরে সকলের কাছে দায়িত্ব ভালোভাবে পালনের জন্য দোয়া চেয়েছেন। ক্লাবের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেহেদী হাসান মাছুম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর