চট্টগ্রামের পটিয়ায় ৮নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে আব্দুল মাবুদ (৪৫) নামে একজন নিহত হয়েছে। তিনি তার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের ছোট ভাই।
আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল এবং আব্দুল মান্নান্নের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আব্দুল মান্নানের ছোট ভাই আব্দুল মাবুদ (৪৫) আহত হয়ে নিহত হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিনহাজুদ্দীন সাংবাদিকদের জানান, ছুরিকাঘাতে ওই ব্যক্তি নিহত হয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জাবেদ জানান, আবদুল মাবুদকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়। এ ছাড়া হাসপাতাল থেকে জানা যায়, সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।
আজ রোববার চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে।
বার্তাবাজার/ভি.এস