মাদারীপুরের কালকিনিতে আব্দুস সালাম মৃধা-(৪৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। সালাম মৃধা উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের ইসমাইল মৃধার ছেলে ও শিকারমঙ্গল বাজারের টিন ব্যবসায়ী।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের ইসমাইল মৃধার ছেলে আব্দুস সালাম মৃধা রাতে সবার সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পরেন। কিন্তু ভোর রাতে তার স্ত্রী আজমীন বেগম তাকে রুমের খাটের উপরে মৃত্যু অবস্থায় দেখতে পান। এবং তার ঘরের ষ্টিলের আলমীরা ভেঙ্গে স্বর্ণ ও নগদ টাকা পয়সা কেবা-কাহারা নিয়ে যায়। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
নিহত আব্দুস সালামের স্ত্রী আজমীন বেগম বলেন, আমি ও আমার স্বামী দুইজন দুই রুমে ঘুমিয়ে ছিলাম। কিন্তু ভোররাতে তার রুমে গিয়ে দেখি তার মৃত্যুদেহ পরে আছে। এবং তার রুমের ষ্টিলের আলমারি ভাঙ্গা ও স্বর্ণ, টাকা পয়সা নেই।
এ ব্যাপরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি। তবে ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
আবির/বার্তাবাজার/হৃ.আর