গুজবে কান না দিয়ে টিকা নিন: সেনা প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টিকা গ্রহণ করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আন্তবাহিনী জনসংযোগ (আইএসপিআর)। করোনা টিকা নেয়া শেষে সেনাবাহিনী প্রধান সকলকে কোনো গুজবে কান না দিয়ে টিকা নেয়ার পরামর্শ দেন।

এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের আপামর জনগণ তথা সেনাবাহিনীর সকল সদস্যদের জন্য করোনা টিকা গ্রহণের ব্যবস্থা করে দেয়ায় ধন্যবাদ জানান।

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরুর দিন থেকেই সকল সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হয়।

প্রথম ধাপে টিকার কার্যক্রম শুরু হয় ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ অন্যান্য অসামরিক ব্যক্তিকে টিকা প্রদান করা হয়।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর