ইতালিতে ভয়াবহ দুর্ঘটনায় ২৫ গাড়ি

ইতালির উত্তরাঞ্চলে অবস্থিত তুরিন ও বারদোনেশিয়া শহরের সংযোগকারী মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ঘটা এই দুর্ঘটনায় কবলিত হয়েছে ২৫টিরও বেশি গাড়ি। সবগুলো গাড়িও দুমড়ে মুচড়ে যায়।

এতে ২ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। অন্তত ১০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাঝে অনেকের অবস্থা সঙ্কটাপন্ন।

প্রাথমিক এক তদন্তে বলা হয়েছে, তুষারপাতের কারণে মহাসড়কে পুরু ও পিচ্ছিল বরফের আবরণে গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, ইয়াতালিতে গত সপ্তাহ থেকে তুষারঝড় হচ্ছে ভয়াবহ মাত্রায়। তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে আসায় জনজীবন স্থবির হওয়ার উপক্রম হয়েছে করোনায় ভয়াবহ বিধ্বস্ত দেশটিতে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর