শরণখোলায় সুন্দরবন দিবস পালিত

বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শরণখোলায় সুন্দরবন দিবস ২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী বাজারে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহ-ব্যবস্থাপনা কমিটি ও ওয়াইল্ড টিমের সহযোগীতায় পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ ওই কর্মসূচীর আয়োজন করে।

সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, পিপলস ফোরামের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জমাদ্দার, সাবেক সভাপতি আবুল আসলাম তুহিন, সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা সুন্দরবনকে রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বাবুল দাস/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর