কুড়িগ্রামে “আমার সংবাদ”র ৮ম বর্ষপূর্তি পালিত

“সাহসীকতার জয়-আট পেরিয়ে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জনপ্রিয় পত্রিকা দৈনিক ‘আমার সংবাদ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও পত্রিকাটি সাফল্যের সহিত ৯ম বর্ষে পদার্পণ করায় কেক কাটা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় জেলা সদরের পৌরবাজারে অবস্থিত টেলিভিশন সাংবাদিক ফোরাম হল রুমে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় আমার সংবাদ এর জেলা প্রতিনিধি ইমতে আহসান শিলুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি শ্যামল ভৌমিক, এসএ টিভি জেলা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের বাদশা সৈকত, ডিবিসি নিউজ ও ডেইলি অবজার্ভারের জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, গাজি টিভি ও দৈনিক খোলা কাগজ এর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক জাগরণ ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি জুয়েল রানা, বার্তা বাজারের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, সিটি নিউজের ফজলুল ইসলাম ফারাজী, আপডেট টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, ক্যামেরা পারসন রাজু রহমান ,সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ এর সভাপতি জুলকারনাইন স্বপনসহ আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সুজন মোহন্ত/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর