বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, প্রমাণ পেশ করবো: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (১৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমরা বলেছি জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। খুনি হিসেবে আমরা সেটা (খেতাব বাতিলের সুপারিশ) বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উপস্থাপন করব।

তিনি আরও বলেন, বিএনপির মূল কথা হলো, তিনি (জিয়াউর রহমান) হত্যার সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তিনি যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত আমাদের কাছে তার প্রমাণ আছে। আমরা ইনশাআল্লাহ যথাসময়ে প্রমাণসহ জাতির সামনে পেশ করব। ওয়েট অ্যান্ড সি।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের জন্য অর্জিত ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সুপারিশ করা হয়। একইসাথে সুপারিশ করা হয় বঙ্গবন্ধুকে খুনের দায়ের দণ্ডপ্রাপ্ত চার মুক্তিযোদ্ধার খেতাব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর