পুরো ম্যাচে দাপট দেখিয়েও জিততে পারলো না জুভেন্টাস

ইতালিয়ান সিরিআ’তে শনিবার রাতে নাপোলির মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও কাঙ্ক্ষিত গোল পায়নি জুভেন্টাস। যার ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

এর আগে নিজেদের মাঠে নাপোলির কাছে ২-১ গোলে হেরেছিল ক্রিস্টিয়ানো রোনালদোরা। এবার নাপোলির মাঠে ১-০ গোলে হেরেছে তারা।

ম্যাচের ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল জুভেন্টাস। জুভেন্টাসের নেওয়া ২৪ শটের মধ্যে ৬টিই ছিল টার্গেটে। কিন্তু গোল হয়নি একটিতেও। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখল করে খেলা নাপোলি ৮টি শট নিয়েছিল। এর মধ্যে ২টি টার্গেটে ছিল।

ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নাপোলিকে এগিয়ে নেন লোরেনজো ইনসিঙ্গে। ইনসিঙ্গের একমাত্র গোলে জয়ের দেখা পায় নাপোলি।

৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে জুভেন্টাস। ৪০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান নাপোলির। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ইন্টার মিলানের।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর