ভারতে তুষারধসে নিহত ৪৩, এখনও নিখোঁজ ১৬০

ভারতের উত্তরাখণ্ডে তপোবন বিদ্যুৎ প্রকল্পে তুষারধসের ঘটনায় আরও ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩ জনে। তবে এখনও ১৬০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) এই ৫টি মরদেহ উদ্ধার করা হয়।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার থেকে তপোবন-বিষ্ণুগড় সুড়ঙ্গের মাঝে পথ তৈরী করে শুরু করা হয় উদ্ধার কাজ। রোববার নতুন করে আরও ৫টি মরদেহ পাওয়া গিয়েছে। তবে ভেতরে আরও শ্রমিক আটকা আছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরাখন্ডের চামোলির জেলা প্রধান স্বাতী ভাদুরিয়া জানান, আর জোরদার করা হচ্ছে উদ্ধার অভিযান। মরদেহ উদ্ধারের পর বাকিদের সন্ধানে চলছে তল্লাশি।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সকালে একটি হিমবাহ ভেঙে পড়ে এই তুষারধসের ঘটনা ঘটে। সরকারি প্রদত্ত হিসাব মতে এখনও নিখোঁজ আছেন ১৬০ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর