অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে কিউইরা।
দলে আছেন ইনজুরি থেকে এখনো সেরে না উঠা মার্টিন গাপটিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিজ্ঞ এই ক্রিকেটারকে স্কোয়াডে রেখেছে তারা। যদি গাপটিল খেলতে না পারেন তাহলে খেলবেন স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডে থাকা ফিন অ্যালেন।
তবে গাপটিল ফিট হয়ে গেলে কপাল পুড়বে অ্যালনের। আগামী ২২ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ডানেডিনে ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েলিংটন, অকল্যান্ড ও টাওরাঙ্গায় যথাক্রমে ৩, ৫ ও ৭ মার্চ।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ফিন অ্যালেন (স্ট্যান্ডবাই)।
বার্তাবাজার/এস.জি