পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক নব দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভালবাসা দিবসে মঠবাড়িয়া পৌরসদরের পশ্চিম কলেজ রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন স্থানীয় নলবুনিয়া গ্রামের বারেকের ছেলে সাইফুল ইসলাম ও তার স্ত্রী মনি বেগম। নিহত সাইফুলের বাবা বারেক দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া বাজারে পানি সরবরাহের কাজ করছেন। সাইফুল পেশায় একজন অটোচালক।
জানা যায়, রোববার ভোরে সাইফুলের বসতঘরে আগুন লেগে যায়। দোতলায় ঘুমন্ত সাইফুল ও তার স্ত্রী ঘর থেকে বের না হতে পেরে আগুন পুড়ে ঘটনাস্থলেই মারা যান। তাদের বিয়ে হয়েছিল ৩ মাস আগে।
এ বিষয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে