ঠাকুরগাঁও পৌর নির্বাচন: বোমা বিস্ফোরণে ভোটারদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁও পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই সরকারি মহিলা কলেজ কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। যার ফলে ভটাররা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। তবে এই ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী ছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশের একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে নির্বাচনে লড়ছেন ৫৩ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে লড়াই করছেন ৯ প্রার্থী। ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন।

এছাড়া জেলার রানীশংকৈল পৌরসভাতেও মেয়র পদে ১২ জন লড়াই করছেন। কাউন্সিলর ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীতা করছেন ১৩ জন। এই পৌরসভায় ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ জন।

জেলার দু’টি পৌরসভায় শান্তিপূর্নভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ৫ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৭টি দল, প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোয়াতেন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর