৩২৯ রানে অলআউট ভারত, শুরুতেই ৩ উইকেট হারাল ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট হারিয়ে ৩০০ রান করে প্রথম দিন শেষ করেছিল ভারত। সুবিধাজনক অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছিল ভারত।

কিন্তু দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে উল্টো বিপদে পড়ে তারা। ৩৩ রান নিয়ে রিশাভ পান্ত ও ৫ রান নিয়ে অক্ষর প্যাটেল আজ দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে। স্কোরকার্ডে ১ রান যোগ করে দুই উইকেট হারিয়ে বসে ভারত।

দিনের শুরুতেই মঈন আলির বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ৫ রান করে ফিরেন অক্ষর। অন্যদিকে ররি বার্নসকে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলে ফিরেন রবিচন্দ্রন অশ্বিন।

ক্রিজের এক প্রান্ত আগলে রাখা পান্তকে সঙ্গ দিতে পারেনি কেউ। ১৫ বল খেলে রানের খাতা না খুলে ফিরেন কূলদীপ যাদব। এরপর ৪ রান করে সাঝঘরে ফিরেন মোহাম্মদ সিরাজ। এক প্রান্ত আগলে রাখা পান্ত ৫৮ রানে অপরাজিত ছিলেন।

৩০০ রানে প্রথম দিন শেষ করা ভারত ৩২৯ রানেই অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে মঈন ৪টি, ওলি স্টোন ৩টি, জ্যাক লিচ ২টি ও জো রুট ১টি উইকেট শিকার করেন।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ইশান্তের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে রানের খাতা না খুলে ফিরেন ররি বার্নস। আরেক ওপেনারকে ফেরান অশ্বিন।

১৬ রান করে অশ্বিনের বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরেন ডম সিবলি। ইংলিশ শিবিরে তৃতীয় আঘাত হানেন অক্ষর প্যাটেল। ব্যক্তিগত ৬ রানে অশ্বিনের হাতে তালুবন্দি হয়ে সাঝঘরে ফিরেন অধিনায়ক জো রুট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৪ রান। ডেন লরেন্স ১৬ ও বেন স্টোকস ১ রান নিয়ে ব্যাট করছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর