সবকিছুর জন্য গণমাধ্যম দায়ী: বাছির

ঘুষ নয়, তথ্য পাচারের জন্যই বরখাস্ত হয়েছি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির। তিনি বলেন, ‘গণমাধ্যম ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে আমার ক্ষতি করেছে। তারা যাচাই-বাছাইয়ের প্রয়োজন মনে করছে না। আমার যা ক্ষতি হয়েছে এর সবকিছুর জন্য গণমাধ্যম দায়ী।’

বুধবার (১২ জুন) দুপুরে দুদক কার্যালয়ে প্রবেশের সময় গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

এসময় গণমাধ্যম কর্মীরা বাছিরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি দুর্ব্যবহার করেন। এসময় তিনি বলেন, ‘আমার ক্ষতি করে কুশল ও সালাম বিনিময় অপ্রয়োজনীয়। সাংবাদিকদের এড়াতে সাড়ে ১২টায় দুদকে প্রবেশ করলাম। তবুও তাদের কাছ থেকে ছাড় পেলাম না।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর