তাইজুলের সাফল্য, ষষ্ঠ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ৪১ রান করে তৃতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

১৫৪ রানে এগিয়ে থেকে আজ চতুর্থ দিনে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন আবু জায়েদ রাহী। ২ রান করে রাহীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন জোমেল ওয়ারিকেন।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রাহীর বলে ফিরেছেন কাইল মায়ার্স। ৬ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন চট্টগ্রাম টেস্টের এই নায়ক। স্কোরকার্ডে ১১ রান যোগ করে ষষ্ঠ উইকেট হারায় উইন্ডিজরা।

ছক্কা মেরে রানের খাতা খোলা জার্মেইন ব্ল্যাকউড তাইজুলের বল ড্রাইভ করতে গিয়ে মিস করেন। উইকেটের পেছনে থাকা লিটন দাস সেই সুযোগ কাজে লাগিয়ে স্ট্যাম্প ভেঙে দেন। স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ৯ রান করে সাঝঘরে ফিরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৯৭ রান। এনক্রুমাহ বোনার ২৮ ও জশুয়া ডি সিলভা ২১ রান নিয়ে ক্রিজে আছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর