ভোটারদের ব্যাপক উপস্থিতে আখাউড়া পৌর নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভোটগ্রহণ চলছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভা নির্বাচনে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১ টি কেন্দ্র ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য নির্বাচনে মেয়র পদে ৪ জন,কাউন্সিলর পদে পুরুষ ৩৮ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০জন, এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১জন, আর নারী ভোটার ১৪ হাজার ৬৭৯জন।

পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য বিভিন্ন ধরনের নিরাপত্তা মূলক টিম রয়েছে কেন্দ্রে স্থায়ী টিম, মোবাইল টিম, ও সাদা পোশাকধারী পুলিশ রয়েছে।সব মিলিয়ে দুইশর উপরে পুলিশ সদস্য নির্বাচনে নিরাপত্তার কাজের নিয়োজিত আছে।

এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব সদস্যরা পেট্রোল টিম হিসাবে টহলরত আছেন।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর