শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল আবারও

মহামারি করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সাধারণ ছুটি আবারও বাড়ানো হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) নতুন ঘোষণা অনুযায়ী চলমান ছুটি বর্ধিত করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে কওমি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশেরস সকল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছি। এইবার আবারও ১৪ দিনের ছুটি বাড়ানো হয়েছে। পূর্বের মতই অনলাইন, সংসদ টিভি ও রেডিওতে ক্লাস চলমান থাকবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে করোনার প্রভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েক ধাপে এই ছুটি বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর