স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে দেপোর্তিভো আলাভেসকে আতিথ্য দেয় বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত এই ম্যাচে আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা।
বার্সার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি ও ফ্রান্সিসকো ত্রিনকাও। এছাড়াও গোল পেয়েছেন জুনিয়র ফ্রিপোও। বার্সার জার্সিতে লা লিগাতে সর্বোচ্চ ৫০৫তম ম্যাচ খেলে জাভি হার্নান্দেসের রেকর্ড স্পর্শ করেছেন মেসি।
ম্যাচের ২৯ মিনিট গোল করে বার্সাকে এগিয়ে নেন ত্রিনকাও। প্রথমার্ধের যোগ করা সময়ে লিওনেল মেসি গোল করে ব্যবধান করেন দ্বিগুণ। বিরতির পত ৫৭ মিনিটে লুইস রিওজার গোল করে ব্যবধান কমায় আলাভেস।
এরপর ম্যাচের দুই মিনিটের মধ্যে দুটি গোল দেয় বার্সা। ৭৪ মিনিটে মেসির সহায়তায় নিজের দ্বিতীয় গোল আদায় করেন ত্রিনকাও। আর ৭৫ মিনিটে মেসি পূর্ণ করেন তার জোড়া গোল।
ম্যাচের ৮০ মিনিটে গোল করে ব্যবধান ৫-১ করেন জুনিয়র ফ্রিপো। এই জয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে বার্সা। বার্সার সমান ২২ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।
বার্তাবাজার/এস.জি