বিনামূল্যে রোগী দেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন আ.ফ.ম রুহুল হক-এমপি

রাজনীতির পাশাপাশি শত ব্যাস্ততা কাটিয়ে বাড়িতে বিনামূল্যে রোগী দেখছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা.আ.ফ.ম রুহুল হক।

নলতা শরীফে ওরছ উপলক্ষে নলতাস্থ নিজস্ব বাসভবনে ৭টা থেকে শুরু করে ১০ পর্যন্ত রোগী দেখছেন তিনি। এছাড়া বিকাল ৪টা থেকে শুরু রাত্র পর্যন্ত রোগী দেখেন এমপি নিজেই। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গরীর অসহায় অসংখ্য সাধারণ মানুষ প্রতিদিন উপকৃত হচ্ছে।
এর বাহিরে নিজ নির্বাচনী এলাকায় শক্ত হাতে এগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগকে।

স্বপ্নের মেডিকেল কলেজ গড়ে তুলে আধুনিক রূপে রূপ দিয়েছেন সাতক্ষীরাকে। জেলার স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা, পাঠাগারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংস্কার করে সাতক্ষীরাকে করেছেন আলোকিত।

শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যের প্রসারে তিনি হাট-বাজার, রাস্তাঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করেছেন। অবহেলিত সাতক্ষীরাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সচেষ্ট আছেন। উন্নত সাতক্ষীরা বিনির্মাণে তার অবদান অপরিসীম।

নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহামুদুল হক লাভলু প্রতিবেদকে জানান, জনসেবার পাশাপাশি নিজ বাড়িতে বিনামূল্যে রোগী দেখেন সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক এমপি। এছাড়া তিনি প্রতিদিন বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণের করে থাকেন। সংসদ সদস্যের সাথে তিনি নিজে দিনের অনেক সময় পার করেন। সংসদ সদস্য সেবা নিতে আসা রোগীদের অতি আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন বলেও জানান তিনি।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর