ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৬) ও একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৪)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, লোরেট ট্রাক্টর ভেকু বহনকারী একটি গাড়ি পাবনা থেকে দাশুড়িয়া দিকে যাবার সময় সুগার মিলের সামনে নষ্ট অবস্থায় রাস্তার বাম পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। ঘটনার সময় ৫ জন যাত্রীসহ একটি হায়েস মাইক্রোবাস ঈশ্বরদীর দিকে যাবার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো লোরেট ট্রাক্টর গাড়িটির পিছনে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লোরেট ট্রাক্টর ও মাইক্রোবাসটি থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর