প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ৪১ রান করে তৃতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
১৫৪ রানে এগিয়ে থেকে আজ চতুর্থ দিনে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন আবু জায়েদ রাহী। ২ রান করে রাহীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন জোমেল ওয়ারিকেন।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রাহীর বলে ফিরেছেন কাইল মায়ার্স। ৬ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন চট্টগ্রাম টেস্টের এই নায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬৯ রান। এনক্রুমাহ বোনার ২৩ ও জার্মেইন ব্ল্যাকউড ৭ রানে ক্রিজে আছেন।
বার্তাবাজার/এস.জি