জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই পৌরসভা নির্বাচন রবিবার। আক্কেলপুর পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও কালাই পৌরসভায় ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
আক্কেলপুর পৌরসভায় ৯টি কেন্দ্রে, ৬০ বুথে পুরুষ ভোটার ১০ হাজার ৬৬ জন, মহিলা ভোটার ১০ হাজার ৩২৫ জন, মোট ২০ হাজার ৩৯১ জনের মধ্যে ভোট গ্রহণ হবে। কালাই পৌরসভার ৯টি কেন্দ্রে, ৪০ বুথে পুরুষ ভোটার ৬ হাজার ৪৫১ জন, মহিলা ভোটার ৭ হাজার ৭৫ জন, মোট ১৩ হাজার ৫২৬ জনের মধ্যে ভোট গ্রহণ হবে।
আক্কেলপুর পৌরসভার মেয়র পদে ৫ জন এবং ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ জন। এর আগে ৮ নম্বর ওয়ার্ডে মেজবাউল সরদার গবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
মেয়র পদে কালাই পৌরসভার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন এবং ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ জন। কালাই পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহসীন আলী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিসার, আক্কেলপুর ও কালাই পৌরসভা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, আক্কেলপুর ও কালাই পৌরসভার সকল কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দুই পৌরসভায় ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সহ ৪ স্তরের নিরাপত্তা মোতায়েন থাকবে।
মিলন রায়হান/বার্তাবাজার/হৃ.আর