আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী বড়িকান্দি ইউনিয়নের ছয় বারের আওয়ামী লীগের সফল সভাপতি মোঃ লুৎফুর রহমান লাল মিয়ার উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মুক্তারামপুর গ্রামের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মুক্তারামপুর মধ্যপাড়া ইসলামী একাডেমী মাঠ প্রাঙ্গনে মোঃ লুৎফুর রহমান লাল মিয়া এই নির্বাচনী উঠোন বৈঠকের আয়োজন করেন।
বড়িকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোছলেম মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুর বলেন, বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ছয় বার নির্বাচিত হয়ে সফল ভাবে কাজ করে আসছি। বর্তমান সভাপতি থাকাকালীন এলাকার গরীব অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছি, যদি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পায় তাহলে এলাকায় আরও সুন্দর ভাবে কাজ করতে পারবে।
আপনাদের সহযোগিতা পেলে বড়িকান্দি ইউনিয়নকে সন্ত্রাস, দূর্নীতি, মাদক ও ইফটিজিংমুক্ত এবং বড়িকান্দি ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধশালী ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে লড়তে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ ফয়েজুর রহমান বাদল ও দলের নীতিনির্ধারণী ফোরাম আমাকে নৌকা প্রতীক মনোয়ন দেবে। ইনশাআল্লাহ আমি আপনাদের সবার দোয়া, সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
এসময় বক্তব্য রাখেন বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দিন, বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, বড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া, ইউপি সদস্য গোলাম মোস্তফা ,আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন খোকন, ইউপি সদস্য আক্কাস মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/হৃ.আর