জামালপুরে মুক্তিযোদ্ধা কন্যাকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

জামালপুরে এক বীর মুক্তিযোদ্ধার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের পর ধর্ষণ করেছে এক বখাটে। অভিযুক্ত ধর্ষক মনির হোসেনকে গ্রেফতার করেছে জামালপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, জামালপুর সদর উপজেলার বাড়ীঘাগুড়ী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা হুসেন আলীর স্কুলপড়ুয়া মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিল পাশ্ববর্তী মোল্লাঘাটা গ্রামের বখাটে মনির হোসেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গেল বছরের ১৫ আগস্ট অপহরণ করে সে। পরে বখাটে মনির বিভিন্ন স্থানে ওই স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। এতে গর্ভবর্তী হয়ে পড়ে ওই ছাত্রী।

এ ঘটনায় ছাত্রীর মা জাহানারা বেগম শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জামালপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মনির হোসেনকে গ্রেফতার করেছে।

মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ৩ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান বার্তা বাজারকে জানান, মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। সহযোগী আলমগীরসহ অনান্য আসমীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আলমগীর হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর