ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মামলা

ভোলার মনপুরায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনাম হাওলাদারের বিরুদ্ধে দুই সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মনপুরা থানায় মামলাটি দায়ের করেন। যার মামলা নং-০২। এর আগেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় এক এনাম হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে যার গ্রেফতারি আদেশ রয়েছে।

এনাম হাওলাদার মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার এর ছেলে।

বাদী ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি গৃহবধূর স্বামী, শশুর ও শাশুড়ী ঢালী মার্কেটে ওয়াজ শুনতে যায়। ঘরে কেউ না থাকায় ধর্ষনের চেষ্টাকারি এনাম হাওলাদার রাত ৯টায় তাহার ঘরের পিছনের ডাসা খুলে প্রবেশ করে ঘরের লাইট বন্ধ করে দেয়। এসময় এনাম হাওলাদার খাটে উঠে পড়লে গৃহবধূ তাকে চিনতে পারে। এক পর্যায়ে গৃহবধূর সাথে এনাম হাওলাদার শারীরিক মেলামেশা করিতে চায়। ওই গৃহবধূ রাজি না হলে এনাম তার মুখ চেপে ধরে সেলোয়ার টানিয়া ছিড়ে ফেলে এবং তাহাকে ধর্ষনের চেষ্টা করে। গৃহবধূ এনামের ধর্ষন থেকে বাঁচার জন্য চিৎকার করলে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসে। লোকজন আসার টের পেয়ে কৌশলে ধর্ষনের চেষ্টাকারি এনাম দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গৃহবধুর স্বামী খবর পেয়ে এসে স্থানীয়দের সহযোগীতার ওই গৃহবধূকে মনপুরা হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বার্তা বাজারকে জানান, আসামীর বিরুদ্ধে ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামী পলাতক, তবে গ্রেফতার অভিযান অব্যহত আছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর