হারাগাছ পৌর নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদ বহিস্কার

রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় কাউনিয়া উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সদস্য এরশাদুল হক এরশাদকে প্রাথমিকভাবে সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হারাগাছ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে হাকিবুর রহমান (মাস্টার) অংশগ্রহণ করছেন।

কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম মায়া বিষয়টি নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন, শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারন সভায় বিদ্রোহী প্রার্থীর বিষয়টি তুলে ধরা হলে জেলা আওয়ামী লীগ বহিস্কার আদেশ অনুমোদন করেন। এই আদেশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের পদ-পদবী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তিনি না মেনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রকি আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর