হাট হাজারীতে ঐক্যের ডাক রাসেলের

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির পুনরায় সদস্য মনোনীত হওয়ায় হাটহাজারীর সন্তান, তরুণ রাজনীতিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাসেলকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মনোনীত করায় হাটহাজারী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এর পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বলেন, পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণের মতো বিশাল সব মেগা প্রকল্পের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, প্রতিটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া, শক্ত অর্থনীতি তৈরি করা, শতভাগ শিক্ষার হার অর্জন করা, দারিদ্র্য নির্মুল করার মতো জীবনমান উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করা শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আর তাই উন্নত বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই”

পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জনাব মোঃ সোলাইমান সাওদাগরের সভাপতিত্বে এবং উত্তরজেলা ছাত্রলীগ এর স্কুল বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তুহিন এর সঞ্চালনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি নুরুল আলম, হাটহাজারী উপজেলা শ্রমিক লীগের সভাপতি উদয় সেন, সাধারন সম্পাদক আবু সাঈদ, গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এনাম চৌধুরী, মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিবুল হক, গড়দুয়ারা ইউনিয়নের মোঃ এনাম, হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ লোকমান, ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত উসমান, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন নাজিম জাহিদুল হক রানা সহ হাটহাজারী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুব লীগ,ছাত্রলীগ,ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোঃ রাশেদুল ইসলাম জিসান, সাবেক প্রচার সম্পাদক, সবুজ পরিবেশ আন্দোলনের চট্টগ্রাম উত্তরজেলা শাখার সভাপতি ইকবাল হোসেল, সাধারণ সম্পাদক মহিন উদ্দীন, হাটহাজারী-সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃনাছির প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর