ভালোবাসা দিবসে ইবিতে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কতৃপক্ষ। করােনা পরিস্থিতিতে চলমান স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষার্থে এ সিন্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ক্যাম্পাসের শৃঙ্খলা ও স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনসার, পুলিশ বাহিনী এবং প্রক্টরিয়াল বডি আগামীকাল মাঠে থাকবে। আমরা চেষ্টা করবো কাল যেন কোনো জনসমাগম বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর