কালীগঞ্জে বাস দুর্ঘটনায় ঘাতক ট্রাক চালক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক রনি গাজী যশোরের র্শাশা উপজেলার সনাতনকাঠি গ্রামের মসিয়ার গাজীর ছেলে ।

পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে রাতে বেনাপোল সামান্ত এলাকা তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কালীগঞ্জের টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সে বৈধ কোন ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারে নাই। সে দ্রুত ও বেপরোয়া গতিতে বাসের মাঝখানে ধাক্কা দেওয়ার কথা স্বিকার করেছেন।

গত বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী জে কে পরিবহণের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন ও পরে আরও ৩ জন মারা যায়। ঘটনার পর থেকে পলাতক ছিল ট্রাকের চালক। এ ঘটনায় গত ১০ ফেব্রুয়ারি কালীগঞ্জ থানায় হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবাহ উদ্দিন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর