ফরিদপুরের বোয়ালমারীতে আলী আহসান প্রান্ত (১৭) নামের এক কিশোর ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌঁনে ৫টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোর চন্দনী গ্রামে মামা বাড়ি বসবাস করতো। সে রাজমিন্ত্রীর কাজ করতো।
মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মামুন ইসলাম বার্তা বাজারকে বলেন, আলী আহসান প্রান্ত কি কারনে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর