উইন্ডিজকে ১৫০-২০০ রানের মধ্যে অলআউটের লক্ষ্য বাংলাদেশের

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৯৬ করেছে টাইগাররা। যার ফলে ১১৩ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।

১১৩ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে উইন্ডিজরা। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে তারা। ১৫৪ রানের লিড পেয়েছে তারা। চতুর্থ দিনে যত দ্রুত সম্ভব তাদের গুটিয়ে দেওয়ার লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজকে ১৫০-২০০ রানের মধ্যে অলআউট করতে চায় বাংলাদেশ। এমনটা হলেও বাংলাদেশের সামনে লক্ষ্য ৩০০ ছাড়িয়ে যাবে।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, আমরা বোলাররা যদি তাদের ১৫০-২০০ রানের মধ্যে অলআউট করতে পারি তাহলে আমাদের একটা সুযোগ তৈরি হবে। এরপরেও ৩০০ রান তাড়া করাটা আমাদের জন্য কঠিন হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আমাদের দলে যে সিনিয়র ক্রিকেটাররা আছে, তাতে ক্রিকেট খেলায় সবই সম্ভব। আমরা কেউ কখনো ভাবিনি প্রথম টেস্ট হেরে যাব। দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু হেরেই গিয়েছি। আমরা চিন্তা করেছিলাম, হয় আমরা জিতবো নয়তো ড্র হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর