কোপা দেল রে’তে সেভিয়ার কাছে হারলেও লা লিগায় দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। লা লিগায় ১১ ম্যাচ অপরাজিত আছে লিওনেল মেসির দল। ১১ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে তারা।
জয়ের ধারা ধরে রাখতে রাতে দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচে জয় পেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে দুইয়ে উঠার সুযোগ রয়েছে বার্সার। ২১ ম্যাচ ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। অন্যদিকে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে আছে আলাভেস।
এই ম্যাচে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে কোম্যানের শিষ্যরা। দলে নতুন কোনো ইনজুরি নেই। সেভিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে হারতে হয়েছিল বার্সাকে। যার ফলে আলাভেসের বিপক্ষে সতর্ক মেসিরা।
বার্তাবাজার/এস.জি