কালীগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আগামী ২৮ শে ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীন ধানের শীষ প্রতিকের প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব মাহাবুবার রহমান আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। বিএনপির মেয়র প্রার্থী শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।

কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও মেয়র প্রার্থী আলহাজ্ব মাহাবুবার রহমান, যুগ্ম আহবায়ক ডা: নুরুল ইসলাম, আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, মোস্তফা আব্দুল জলিল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, প্রমুখ।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর