আবারও রিজভীর নেতৃত্বে বিক্ষোভ, এবার সমাবেশে হামলার প্রতিবাদে

জাতীয় প্রেসক্লাব এলাকায় বিএনপির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এবার রাজধানীর বনানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিছিলটি বের হয়।

মিছিলে বিএনপি নেতা তেনজিংসহ উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে শনিবার সকালে বিএনপির সমাবেশের আগে ও পরে নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হন ৮ পুলিশ সদস্যসহ বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী। আটক করা হয় ৫০ জনকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর