তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে নির্যাতিত বহু আওয়ামী লীগের ক্ষত এখনো শুকায়নি। সিংড়ার জনগন ৩৭ বছর অবহেলিত ছিলো, কাঙ্খিত উন্নয়ন হয়নি। ভোটের সময় মিথ্যা আশ্বাস দিয়ে জনগনকে প্রতারিত করা হয়েছে। সরলতার সুযোগ নিয়ে প্রতারনা করা হয়েছে, ভোটের পর আর কেউ খবর রাখেনি। বিএনপি জোট সরকারের সময় মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি ছিলো।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ইটালী ইউনিয়নের শালিখা পাড়া ব্রীজ উদ্বোধন শেষে রাতাল বাজারে শীতার্থদের মাঝে কম্বল বিতরন কালে এসব কথা বলেন।
পলক বলেন, ডাকাতি, লুটপাট, খুন এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা মানুষ নির্যাতিত হয়েছে। অথচ আওয়ামী লীগ সরকার সবসময় জনগনের পাশে আছে। গ্রামে গ্রামে রাস্তা, বিদ্যুৎ, ভবন, ব্রীজ, কালভার্ট হয়েছে। মানুষ শহরের সুযোগ সুবিধা গ্রামে পাচ্ছে। নৌকায় ভোট দিয়ে মানুষ উন্নয়ন পাচ্ছে। নৌকা দেশে উন্নয়ন এনে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।
পরে তিনি সিকিচোরা গ্রামের রাস্তা উদ্বোধন এবং তিরাইল ও পাকুরিয়ায় কম্বল বিতরন করেন।
রবিন খান/বার্তাবাজার/হৃ.আর