আবরো ঢাকায় মির্জা কাদেরের সংবাদ সম্মেলনের ডাক

ঢাকায় রবিবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। জাতীয় প্রেসক্লাবে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বসুরহাট পৌরসভার প্যাডে আবদুল কাদের মির্জা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি দীর্ঘদিন যাবত নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে বিভিন্ন সভা-সমাবেশ এবং মিডিয়ার সামনে প্রতিবাদ করে আসছি। কিন্তু দু:খের বিষয় উক্ত বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করা হয়নি। এ কারণে আমি আগামী ১৪ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করছি।

বুরহান উদ্দিন মুজাক্কির/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর