জাসদের উদ্যোগে পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলা উপজেলা জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এর উদ‍্যেগে পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু চত্তরের পার্শ্বে গোডাউন ঘরে অনুষ্ঠিত হয়।

উপজেলা জাসদের সভাপতি ইয়াছিন আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব‍্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় অন‍্যান‍্যেদের মধ‍্যে বক্তব‍্য রাখেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বগুড়া সদর উপজেলার সভাপতি ও ফাঁপোর ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান হারুন অর রশিদ, সহ-সভাপতি রব্বানী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর জাসদের সভাপতি আবু তাহের খান, সাধারণ সম্পাদক দোস্তকির আলম ডালটন, সাংগঠনিক সম্পাদক কাজল, জাসদ নেতা মোনারুল ইসলাম, আশরাফুল ইসলাম, আমানুল্লা আমানসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মৃত নেতাকর্মীদের স্মরনে ১মিনিট নিরবতা পালন শেষে জাসদ নেতা আলহাজ্ব সারোয়ার জাহান পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিনহাজুল বারী/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর