মাওয়া এক্সপ্রেস ওয়েতে বালুর বস্তা ফেলে ডাকাতি, আহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন পন্থায় ডাকাতি ছিনতাই বেড়েই চলছে। কখনো প্রাইভেটকারে করে, কখনো সিএনজি করে, কখনো রাস্তায় বেরিক্যাড দিয়ে। মহাসড়কের বিভিন্ন এলাকায় ডাকাতের উপদ্রব নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। সাম্প্রতিক সময়ে সশস্ত্র এসব ডাকাত যেন বেপরোয়া হয়ে ওঠেছে।

গত ৩ মাসে মহাসড়কের শুধু কুচিয়ামোড়া হতে চালতি পাড়া ৫ কি:মিটারের মধ্যে ৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়তি হয়রানির ভয়ে এ নিয়ে অভিযোগও করেন না অনেক ভুক্তভোগী। সর্বশেষ আজ (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় বালুর বস্তা ফেলে মাছবাহি একটি ব্যাটারি চালিত অটো গাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চালকসহ ৪ জন।

আহতরা হলেন- শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের সুনীল রাজবংশীর পুত্র শ্যামল রাজবংশী (৪৯), একই গ্রামের নিতাই রাজবংশীর পুত্র বিজয় রাজবংশী (৪৫), সিরাজদিখান উপজেলার তাজপুর এলাকার অভি (১৬) এবং সিরাজদিখান উপজেলার গুয়াখোলা গ্রামের অটো গাড়ী চালক এরশাদ(২৮)।

গুরতর আহত অভিকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৩ জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহত শ্যামল রাজবংশী বার্তা বাজারকে জানায়, ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান থেকে মাছ নিয়ে হাসাড়া যাওয়ার পথে ৭/৮ জনের মুখোশধারী ডাকাত মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় বালুর বস্তা ফেলে অবরোধ সৃষ্টি করে। চালকসহ আমাদের ৪ জনকে আটক করে চাপাতি ও রামদার ভয় দেখিয়ে নগদ ৯ হাজা টাকা, ৩ টি মুঠোফোন, মাছসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় সময় বাধা দেওয়ায় ডাকাতরা রামদা ও চাপাতি দিয়ে আমাদের আঘাত করেন ।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল ইসলাম বার্তা বাজারকে জানান, বিষয়টি আমাকে ফোনে একজন জানিয়েছে এখন পর্যন্ত কেউ আসেনি।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর