জয়পুরহাটে মাদকসহ আটক ১

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৬০বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।

হাটখোলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক আতাউর রহমান বার্তা বাজারকে জানান, ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার সময় নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে টহলদল সীমান্ত পিলার ২৮১/১১-এস এর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম উচনা মাঠের মধ্যে টহলরত থাকাবস্থায় নন্দইল গ্রামের আব্দুল মজিদের পুত্র মোঃ সাদ্দাম হোসেন কে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীকে মাদক দ্রব্য আইনে মাদকদ্রব্যসহ পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

অপর অভিযানে কয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা কেজি গাঁজা ও আরো ৩০ বোতল ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় করতে সক্ষম হয়।

এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো বার্তা বাজারকে জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

রিফাত আমিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর