করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৬৬ জনে।

দেশের ৮ বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় তিন বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। বিভাগগুলো হল- রংপুর, বরিশাল ও খুলনা। ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে দুইজন, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও নতুন করে আরও ২৯১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর