কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করতে চান বাইডেন

উত্তরসূরী বারাক ওবামার মত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার মেয়াদ শেষের আগেই কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন ভাবনার বিষয় হচ্ছে ওবামার মতই তিনি সেটা করতে পারবেন কি পারবেন না।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই কারাগারের বিষয়টি উত্থাপন করা হলে বাইডেনের মুখপাত্র জেন পাসাকি বলেন, গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করা আমাদের অন্যতম একটি লক্ষ্য। এটা বন্ধ করা হবেই হবে। এর জন্য জাতীয় নিরাপত্তা পরিষদও কাজ শুরু করেছে।

এর আগে সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে তার নির্বাচনী প্রচারণায় কারাগারটি চালু রাখার পক্ষে মতামত ব্যক্ত করেন। ওবামা তার শাসনামলে চেষ্টা করলেও কংগ্রেসের কারণে বন্ধ করতে পারেনি। তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

গুয়ান্তানামো বে নামের কুখ্যাত এই কারাগারে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অভিযোগে এখনও ৪০ জন বন্দিকে আটক রাখা হয়েছে। কিউবার পূর্বাঞ্চলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পরে এই কারাগারটি স্থাপনের উদ্যোগ নেন তখনকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর