ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর আজ দ্বিতীয় টেস্টে মাঠে নামে ভারত। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় ভারত।
রানের খাতা না খুলে ওলি স্টোনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন শুভমান গিল। দ্রুত প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। ৮৪ রানের জুটি গড়েন তারা।
২১ রান করে জ্যাক লিচের বলে স্টোকসকে ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেন পূজারা। এরপর মঈন আলীর বলে বোল্ড হয়ে রানের খাতা না খুলে ফিরেন অধিনায়ক বিরাট কোহলি। ৮৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত।
কোহলির বিদায়ের পর আজিঙ্কা রাহানেকে নিয়ে প্রতিরোধ গড়েন রোহিত। ক্যারিয়ারের সপ্তম শতক হাঁকান তিনি। ১৩০ বলে ১৪ চার ও ২ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত।
পূজারাকে নিয়ে ডাবল শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন রোহিত। কিন্তু ১৬১ রানে লিচের বলে মঈনের হাতে ধরা পড়লে রোহিত ফিরলে ১৬২ রানের জুটি ভাঙে।
রোহিতের বিদায়ের পর আর ১ রান যোগ হতেই আউট হন রাহানে। ১৪৯ বলে ৯ চারে ৬৭ রান করে মঈনের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। ষষ্ঠ উইকেটে ৩৫ রান যোগ করেন রিশাভ পান্ত ও রবিচন্দ্রন অশ্বিন। শেষ বিকালে রুটের বলে পোপকে ক্যাচ দিয়ে ১৩ রান করে ফিরেন অশ্বিন।
৬ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে ভারত। পান্ত ৩৩ ও অক্ষর প্যাটেল ৫ রানে অপরাজিত আছেন।
বার্তাবাজার/এস.জি