নোয়াখালীতে সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে সংখ্যালঘুদের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নোয়াখালী টাউন হল মোড়ে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট পাপ্পু সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নোয়াখালী জেলার সভাপতি বিশ্বজিৎ সূত্রধর, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস,নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম সাধারন সম্পাদক, তপন ঘোষ। ৬ নং রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ, ৬নং রাজগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা পুলক ভূঁঞা, মোঃ মোজাম্মেল হোসেন ফরহাদ সহ আরো অনেকে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে গঙ্গাপ্রসাদ ভূইয়া বাড়ী নামক হিন্দুবাড়িতে সন্ত্রাসীরা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সংখ্যালঘু পরিবারের অভিযোগ, গভীর রাতে স্থানীয় রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিমের নির্দেশে ৩০-৪০ জন সন্ত্রাসী এই হামলা চালায়।

মানববন্ধন থেকে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের আবেদন জানানো হয়।

বুরহান উদ্দিন মুজাক্কির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর